কঠিন বিষয় সহজে আয়ত্ব করাবে Notebooklm


১. তথ্যের স্তূপ জমা করুন (Load the Data):


সে শুরুতেই একটা ভুল করেনি যা আমরা করি মাত্র একটি PDF আপলোড করা। সে ওই সাবজেক্টের ওপর যত টেক্সটবুক, রিসার্চ পেপার এবং সব লেকচার ট্রান্সক্রিপ্ট ছিল, সব আপলোড করে দিলো। মনে রাখবেন, ইনপুট যত ভালো হবে, আউটপুট তত ঝকঝকে আসবে।


সরাসরি ট্রাই করুন এখানে: https://notebooklm.google.com/

২. ‘কী’ নয় বরং ‘কীভাবে’ খুঁজুন (Mental Models):


সে NotebookLM কে স্রেফ তথ্য জিজ্ঞেস করেনি। সে প্রথম প্রম্পট দিলো এক্সপার্টরা এই টপিকটা নিয়ে কীভাবে চিন্তা করে? মেন্টাল মডেল হলো যেকোনো বিষয়ের অপারেটিং সিস্টেম। এটা বুঝতে পারলে বছরের পড়াশোনা মিনিটে নেমে আসে।


- Master English Prompt: What mental frameworks do the top researchers in [আপনার টপিক] use to solve problems? Don't just list facts; show me the logical patterns they follow.

৩. বিতর্কের জায়গাগুলো ম্যাপ করুন (Finding the Friction):


যেকোনো বিষয়ে বড় বড় পণ্ডিতদের মধ্যে কিছু দ্বিমত থাকে। সে জিজ্ঞেস করল এই ফিল্ডের ৩টি বড় বিতর্কের জায়গা কী কী এবং দুই পক্ষের যুক্তিগুলো কী? ২০ মিনিটেই সে পুরো সাবজেক্টের ম্যাপ বুঝে ফেলল, যা সাধারণ স্টুডেন্টরা এক বছরেও পারে না।


- Master English Prompt: Identify the 3 most controversial areas in this field. Where do leading experts completely disagree, and what is the strongest evidence for each side?

৪. আসল পরীক্ষা বা স্ট্রেস টেস্ট (Understanding vs. Memorization):


এটিই সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। সে NotebookLM কে বলল এমন ১০টি প্রশ্ন করতে যা দিয়ে বোঝা যাবে কেউ বিষয়টি আসলেই গভীরভাবে বুঝেছে নাকি স্রেফ মুখস্থ করেছে। এরপর সে কয়েক ঘণ্টা ধরে সেই প্রশ্নগুলোর উত্তর সোর্স ম্যাটেরিয়াল থেকে খুঁজল।


- Master English Prompt: Generate 10 advanced questions that would reveal whether someone deeply understands [আপনার টপিক] versus someone who just memorized surface-level facts. After I answer, grade me ruthlessly.


৫. ভুল উত্তর থেকে শিক্ষা নেওয়া (Gap Analysis):


যখনই সে কোনো প্রশ্নের উত্তর দিতে ভুল করল, সে ওখানেই থেমে গেল না। সে জিজ্ঞেস করল কেন এই উত্তরটি ভুল? আমার বোঝার মধ্যে কোথায় গ্যাপ আছে? NotebookLM তাকে সোর্স থেকে সুনির্দিষ্ট তথ্য বের করে বুঝিয়ে দিল। এভাবেই তার সব কনফিউশন জিরোতে নেমে আসল।


- Master English Prompt: Break down exactly why my previous answer was incorrect. What fundamental concept am I missing, and where in the source material can I find the correct explanation?

Comments

Popular posts from this blog

শিশুদের ৩০ দিনে বাংলা রিডিং শেখানোর কৌশল

প্রোডাক্টিভ মুসলিম: আধ্যাত্মিকতা ও কর্মতৎপরতার অনন্য সমন্বয়